মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয়

গৌরীপুরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর মোটর সাইকেল শোভাযাত্রা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে
গৌরীপুরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর মোটর সাইকেল শোভাযাত্রা

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. বদরুজ্জামানের নেতৃত্বে শুক্রবার (২১ নভেম্বর) ময়মনসিংহ হতে গৌরীপুরের মূল প্রবেশদ্বার চরশ্রীরামপুর এলাকা থেকে মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি উপজেলার কলতাপাড়া, রামগোপালপুরপুর, বালুয়াপাড়া, নাহড়া বাজার, শাহগঞ্জ বাজার, অচিন্তপুর বাজার, পৌর শহর, শ্যামগঞ্জ হয়ে নেত্রকোণা সড়কের গৌরীপুর সীমান্তে গিয়ে শেষ হয়। ৭টি স্থানে পথসভায় দাড়িপাল্লায় ভোট চেয়ে প্রচারণা করেন।
শোভাযাত্রার উদ্বোধন করেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বদরুজ্জামান। পথসভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ, উপজেলা জামায়াতের সাবেক আমীর এডভোকেট গোলাম সারওয়ার, পৌর জামায়াতের সভাপতি আব্দুর নূর, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের সেক্রেটারি এস. এম. জোবায়ের হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ময়মনসিংহ মহানগরীর সেক্রেটারি আল আমিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন আলম সুজন, অর্থ সম্পাদক আবুল মনসুর, দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সালেহীন কবির, ডৌহাখলা ইউনিয়নের আমীর মাওলানা ফজলুল হক, রামগোপালপুর ইউনিয়নের আমীর আবুবকর সিদ্দিক, গৌরীপুর ইউনিয়নের সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, মইলাকান্দা ইউনিয়নের সভাপতি মুসলিম উদ্দিন, অচিন্তপুর ইউনিয়নের সভাপতি সারোয়ার আলম মাস্টার, মাওহা ইউনিয়নের সভাপতি মাওলানা সুলতান আহমদ, সহনাটি ইউনিয়নের সভাপতি এমদাদুল হক, বোকাইনগর ইউনিয়নের সভাপতি আল মামুন ফকির, ভাংনামারী ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ, সিধলা ইউনিয়নের সভাপতি একেএম মুসলেম উদ্দিন মাস্টার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন