মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হারুনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৮১৪ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাঁকজমকপূর্ণ ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ০১ (জানুয়ারি) বেলা ২টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয়। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ছাত্রদলের সদস্য সচিব হারুন-অর রশিদ হারুনের নেতৃত্বে, উপজেলা এগারো ইউনিয়নের ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে পৌর পাট বাজারের আলোচনা সভায় যোগদান করেন।

আলোচনা অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদের সভাপতিত্বে, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহ্ সৌরভের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ.কে.এম হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহব্বায়ক সালমান আহমেদ সাদেকসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীবৃন্দরা।

এসময় বক্তারা ছাত্রদলের লেখাপড়ার প্রতি তাগিদ দিয়ে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে হলে ছাত্রদলকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এছাড়া মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন