সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

ঈশ্বরগঞ্জে ট্যাব পেলেন ১৬৮ মেধাবী শিক্ষার্থী

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১২৪১ বার পড়া হয়েছে

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জনশুমারি ও গৃহ গননায় ব্যবহৃত ট্যাব বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে জনশুমারি ও গৃহগণনা প্রকল্প-২০২১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পৃষ্ঠপোষকতায় ঈশ্বরগঞ্জ উপজেলার ২৮ টি স্কুলের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী ১৬৮ জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে এই ট্যাব তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা.হাফিজা জেসমিন।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা(চ.দা) মোঃ সারোয়ার আলমের সঞ্চালনায় ট্যাব বিতরণকালে বক্তব্য রাখেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা(চ.দা) মোঃ সারোয়ার আলম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক। তাই আমাদের শিক্ষার্থীদের স্মার্ট ভাবে গড়ে তুলতে হবে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী এই উপহার সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রীর এই উপহার শিক্ষার্থীদের লেখাপড়ায় অনেক ভূমিকা পালন করবে।

ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মিকাতুন্নাহার বিসমী ও ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নুজহাত তাবাসসুম বলেন, এই ট্যাব পেয়ে আমরা খুবই খুশি এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। এর মাধ্যমে আমরা অনলাইন ক্লাসসহ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে পারবো। এতে আমরা অনেক উপকৃত হবো।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন