মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

নান্দাইলে আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

খাইরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬৬ বার পড়া হয়েছে

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচার ও প্রচারণা নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা নান্দাইল আসনের মনোনয়ন প্রত্যার্শী আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার।

মঙ্গলবার (১৯সেপ্টম্বর) বিকাল ৪ টায় নান্দাইল প্রেসক্লাবে মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে মাওলানা আবু রায়হান আবদীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা নান্দাইল আসনের মনোনয়ন প্রত্যার্শী আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নান্দাইল বঙ্গবন্ধু নৌকার সমর্থক গোষ্ঠির সাধারণ সম্পাদক রাজকাঞ্চন রেজা, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,বিএসসি আব্দুল হালিম, বীরমুক্তিযোদ্ধা এমজে সাদেক সহ প্রমুখ।

মতবিনিময় সভায় আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার বলেন- আমি ৩০ বছর যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ, ঘর নির্মাণ, গরিবদের মাঝে অর্থ বিতরণ করে আসছি। আমাকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে বিজয়ী হলে সাংবাদিকদের মাঝে একটি ঘরে ফ্ল্যাট বরাদ্দ করে দিব।

এ সময় আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার কল্যান ট্রাস্ট ফান্ড থেকে চন্ডিপাশা ইউনিয়নের ৩০ টি মসজিদ ও ইমামদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন