সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৫৭ দশমিক ৩৯ ভাগ। মোট পাশকৃত শিক্ষার্থীর সংখ‍্যা ৬০ হাজার ২৭৪ জন। এর মধ‍্যে ছেলেদের সংখ‍্যা ২৮ হাজার ৩৭২ এবং মেয়েদের সংখ‍্যা ৩১ হাজার ৯০২ জন। ২০২৬ সালের এসএসসিতে পাশের হারে এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এবার সাফল‍্য দেখিয়েছে মেয়েরা।

সোমবার (১০ আগষ্ট) সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ‍্য নিশ্চিত করেছেন।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদাত মোল্লা সহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রফেসর মো. এনামুল হক জানান, এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী। এর মধ‍্যে পাশ করেছে ৬০ হাজার ২৭৪ জন শিক্ষার্থী। এতে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন। এর মধ‍্যে জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের সংখ‍্যা ২ হাজার ৬২১ এবং মেয়েদের সংখ‍্যা ৩ হাজার ৭৯ জন।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১০টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ‍্যা মাত্র ৪ টি। তবে তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানের নাম জানা যায়নি।

প্রসঙ্গত, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এক হাজার ৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ১৮৮টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহন করে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন