বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ইয়াবা, হিরোইনসহ আইনজীবি দম্পতিসহ আটক-৩ মামা ভাগ্নার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগে প্রধান আসামি সালাম গ্রেপ্তার কুড়িগ্রামের রাজারহাটে ৬০ পিস ইয়াবাসহ ১ মাদককারবারি আটক বিভিন্ন কর্মসূচীতে ২৮ অক্টোবর পালন করলো কুড়িগ্রাম জেলা জামায়াত-শিবির কুড়িগ্রামের ভূরুংগামারী ও চিলমারীতে ভারতীয় চোরাকারবারি আটক-২ ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কোচ দুর্ঘটনায় নিহত ৩ আহত ১৮ কুড়িগ্রামে নাটকোচ-অটো মুখোমুখি সংঘর্ষ নিহত-২ আহত অন্তত ৭ কুড়িগ্রামের উলিপুরে এবং ফুলবাড়ীতে ৬০৩ পিস ইয়াবাসহ আটক-২ কুড়িগ্রামে মা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের মাতাম কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন

মামা ভাগ্নার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগে প্রধান আসামি সালাম গ্রেপ্তার

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মামলার প্রধান আসামি আব্দুস সালামকে(৪৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)।

বৃহস্পতিবার ২৯ অক্টোবর ভোরে রংপুর মহানগরীর আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে এসআরবি-১৩ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এসআরবি-১৩ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে যে, গ্রেপ্তার আব্দুস সালাম রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় মাজিদপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

এসআরবি-১৩ এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, আব্দুস সালামের নেতৃত্বে একটি চক্র কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি দেখে চাকরিপ্রার্থীরা আবেদন করেন এবং চাকরির আশায় অর্থ প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে রংপুরের একটি কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে প্রায় ১০০ জন প্রার্থীকে নিয়ে ভুয়া নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। এরপর রাজশাহীতে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয় বলে জানানো হয়েছে।

একপর্যায়ে ২০২৪ সালের ৩ ডিসেম্বর বিভিন্ন পদে ৪২ জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করে একটি ভুয়া অফিস আদেশ প্রকাশ করা হয় বলে পুলিশের দাবি। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চক্রটি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে প্রতারক চক্রের বিরুদ্ধে।

মামলার পর গ্রেপ্তার হয় প্রতারক সালাম।
প্রতারণার শিকার চাকরিপ্রার্থী রংপুরের পীরগঞ্জ উপজেলার পালুনাশাহাপুর গ্রামের ফরহাদুল ইসলাম মন্ডল ২৭ অক্টোবর পীরগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় আব্দুস সালামকে প্রধান আসামি করা হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, চাকরিপ্রার্থীদের দেওয়া বিভিন্ন ব্যাংকের চেকবই এবং চাকরিসংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দাতা প্রধান আসামি গ্রেপ্তারে স্বস্তির নিশ্বাস ফেলেছেন প্রতারণার শিকারগণ।

অপরদিক, কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় মুখে মুখে এলাকার সচেতন মহলের দাবী
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় মামু-ভাগিনা আর শ্যালক-দুলাভাই মিলে চালাচ্ছেন ভিসি ড. রাশেদুল ইসলাম। এ অভিযোগ এখন সবার মুখে উচ্চারিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন