মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭

কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে কোচিং সেন্টারে যাওয়ার পর থেকে সাফিউল ইসলাম সৌমিক (শিক্ষার্থী) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না। সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুর ২টার দিকে কোচিং সেন্টারে যাওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।

নিখোঁজ সাফিউল ইসলাম সৌমিক কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম সিদ্দিকুর রহমান। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার আনন্দ বাজার এলাকায়।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সৌমিক কুড়িগ্রামের উদ্ভাস কোচিং সেন্টারে যাওয়ার পর আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ সৌমিকের সন্ধান পেলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে 01737029511 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার। সৌমিকের সন্ধান পেতে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও তথ্যটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন