মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫

ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক: বৈশ্বিক প্রেক্ষাপট ও করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ড. আবু জোফার মোঃ মোসলেহ উদ্দিন সভাপতিত্বে ও সেক্রেটারি আল হেলাল তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি এবিএম ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার উপদেষ্টা মাওলানা কামরুল আহসান এমরুল, ময়মনসিংহ অঞ্চল তত্বাবধায়ক কামরুল হাসান মিলন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলুল করিম বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিগত অগ্রগতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক অর্থনীতি ও কর্মবাজারের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকেও যুগোপযোগী করতে হবে। শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। শিক্ষকরাই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম প্রধান কারিগর। তাই শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা, সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, আধুনিক শিক্ষাপদ্ধতি, প্রযুক্তির যথাযথ ব্যবহার, গবেষণার সুযোগ এবং শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিক্ষাঙ্গনে নৈতিক ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন,আগামী দিনের বাংলাদেশ হবে জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর। সেই বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদানেই সীমাবদ্ধ নয়; বরং নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সেমিনারে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, বিইউপি’র সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাবেক লে. কর্নেল ড. এ কে এম মাসুদুল পিএসিস (অব.), মাউশি’র ময়মনসিংহ অঞ্চলের সাবেক পরিচালক প্রফেসর মোঃ আব্দুল মোতালেব, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের সাবেক সচিব প্রফেসর সফি উদ্দিন শেখ।

বক্তারা আগামীর বাংলাদেশ গঠনে শিক্ষা ও শিক্ষকতার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন