শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় ৫ অক্টোবর বিশ্ব বসতি দিবস ২০২৬, এ কুড়িগ্রাম জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, কুড়িগ্রাম-এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন বক্তাগণ।

এ বছরের প্রতিপাদ্য—‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।

র‍্যালীতে নেতৃত্বদেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা ও কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সাংবাদিক সাঈদ আহমেদ বাবু প্রমুখ।

সভায় কুড়িগ্রামের স্থানীয় আবাসন সংকট দূরীকরণ, অপরিকল্পিত নগরায়ন রোধ এবং প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জন্য টেকসই ও জলবায়ু-সহনশীল নিরাপদ বাসস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বক্তাগণ। বক্তারা বলেন একটি সুন্দর, বাসযোগ্য ও পরিকল্পিত কুড়িগ্রাম গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে সবার জন্য মানসম্মত বাসস্থান ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত হোক—এই আমাদের অঙ্গীকার।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন