শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান

অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ড সরদার পাড়া বেসরকারী প্রতিষ্ঠান ছিন্ন মুকুলের সামনে নির্মানাধীন রাস্তার ড্রেনের কাজ বন্ধ থাকায় প্রায় অর্ধশতাধিক পরিবার ১৩দিন ধরে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের ভিত্তিতে সরেজমিন অনুসন্ধানে জানা যায়, কুড়িগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ড সরদার পাড়া এলাকায় বেসরকারী প্রতিষ্ঠান ছিন্ন মুকুলের সামনে পূর্বদিকে রাস্তার কাজের জন্য খুরিয়ে রাখায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে প্রায় ৩০ পরিবার ১৩দিন ধরে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এলাকার প্রয়োজনে ওই রাস্তার ধারে বসবাসরত প্রায় ৩০টি পরিবার যাতায়াতের রাস্তার প্রয়োজনে মৃত আব্দুল বারেক পিতা দুখামিয়া, গ্রাম- হিংগনরায়, সর্দার পাড়া, কুড়িগ্রাম পৌরসভার নিকট থেকে গত ২৭ মে-২০১৪ইং সালে ০.৭৫ শতক জমি লিখিত মুলে পঞ্চাশ হাজার টাকায় ক্রয় করেন। পরবর্তীতে আব্দুল বারেক মিয়া মৃত্যু বরন করলে, তার ওয়ারিশ কন্যা মোছা: বিলকিস বেগম, বেলী বেগম, বিথি বেগম ও পুত্র মো: খোকন মিয়া ও এবং জামাতা- মোঃ রুহুল আমিন পিতা- মফি মন্ডল, গ্রাম মন্ডল পাড়া, ফরকেরহাট কাঁঠাল বাড়ি মিলে ইতি পুর্বে কুড়িগ্রাম পৌরসভা এডিপি প্রকল্পের আওতায় ২ বার রাস্তার কাজ শুরু করতে গেলে তা বাস্তবায়ন করতে দেননি উল্লেখিত ওয়ারিশগণ। স্থানীয় জনতার চাহিদার কথা বিবেচনায় নিয়ে এবারে চলতি অর্থ বছরে ৩য় বার কুড়িগ্রাম পৌরসভা উপরে রাস্তা ও নীচ দিয়ে ড্রেন টেন্ডার ও ওয়ার্ক অর্ডার করেন।

সে মোতাবেক পৌরসভা উন্নয়নমুলক কাজের ঠিকাদার ড্রেনসহ রাস্তা তৈরীর জন্য পুরো রাস্তায় খাল খনন করেন। সেখানে আবারও কাজে বাধা প্রদান করেন মৃত আব্দুল বারেকের ওয়ারিশগণ। খনন করা খালে হাটু পানি জমে থাকায় বর্তমান চলাচলের একেবারে অনউপযুগি হয়ে পরায় অবরুদ্ধ হয়ে আছে। ফলে ওই এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক এবং জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কর্মজীবী মাহফুজার রহমান, মেহের আলী, আরিফফুর রহমান, বিপ্লব, জামাল হোসেন, এনামুল হক, মাসুদুর রহমান, আব্দুল আউয়াল, মোঃ ওসমান গনি, কামাল হোসেন, আাবু হানিফ, নজরুল, হাসু বেগম, আলম মিয়া, নায়িম মিয়া, আন্জু আক্তার এবং হালিমা বেগমসহ আরও অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে মানবতর জীবন যাপন করছেন। তাদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী সহ সকল শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছেনা বলে আন্জু আক্তার ও হালিমা বেগম সহ ভুক্তভুগি সকলেই জানিয়েছেন।

ভুক্তভুগি পরিবারগুলো গত ১৩/১৪ দিন অরুদ্ধ প্রায় ৩০টি পরিবারের স্কুলগামী ছেলে মেয়েরা পানি পার হয়ে, স্কুলে যেতে পারছে না। লেখাপড়া করা তাদের একেবারে বন্ধ হয়েছে বলে জানা গেছে। ভুক্তভুগি সচেতন এলাকাবাসীর পক্ষে এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক এবং জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন ২১/০৯/২০২৬ কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক বরাবর আবেদন করেও কোন প্রতিকার পায়নি বলে জানিয়েছেন এলাকার ভুক্তভোগীগণ।

বিষয়টির ব্যাপক অনুসন্ধানে শুক্রবার মুঠোফোনে কথা বলে জানা যায়, গত কয়েকদিন আগে জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ সিনিয়র নেতারা এলাকায় গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন বলে নিশ্চিত করেছেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

মৃত বারেকের ওয়য়রিশ দের সাথে কথা বলেও সমাধান দিতে পারেননি বলে দাবী ভুক্তভুগি এলাকাবাসির। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী রাস্তা নির্মাণ করে অবরুদ্ধ জীবনের অবসান চেয়ে কুড়িগ্রাম পৌরসভা প্রশাসক বরাবর একটি আবেদনও করেছেন গত ২১ সেপ্টেম্বর ২০২৬। এরপরেও পৌর কর্তৃপক্ষ নিরব রয়েছে। দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ অবরুদ্ধ অবস্থার আসু মুক্তি চায় ভুক্তভুগি পরিবার ও সচেতন মহল।

মৃত বারেকের ওয়ারিশ বর্গের বক্তব্য নেওয়ার জন্য মোবাইল করা হলে রিসিভ না করায় তাদের মতামত নেওয়া সম্ভব হয়নি। তবে বারেক মিয়ার ভাই স্বাধীন মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ওখানে আমার করার কিছু নেই। উক্ত জমির মালিক এখন তার ওয়ারিশগণ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন