মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে নাটকোচ-অটো মুখোমুখি সংঘর্ষ নিহত-২ আহত অন্তত ৭ কুড়িগ্রামের উলিপুরে এবং ফুলবাড়ীতে ৬০৩ পিস ইয়াবাসহ আটক-২ কুড়িগ্রামে মা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের মাতাম কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন কুড়িগ্রাম জেলা পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা প্রদান অনুষ্ঠিত কুড়িগ্রামের ধরলা সেতুর ওপর ট্রলি ও অটোর মুখোমুখি সংঘর্ষ গুরুতর রক্তাক্ত ৪ কুড়িগ্রামে বিজিবি কর্তৃক ২ জন আটকসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ কুড়িগ্রামে জুয়ার টাকা নিয়ে অপহরণ অতপর ছাত্রলীগ নেতা গ্রেফতার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহের জমি দখলের অভিযোগ বিএনপি কর্মী রবিনের বিরুদ্ধে

কুড়িগ্রামের উলিপুরে এবং ফুলবাড়ীতে ৬০৩ পিস ইয়াবাসহ আটক-২

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে পূর্বের ২৬ মাদক মামলার আসামীকে আবারও ৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ নয়ন মিয়াকে আটক করেছে উলিপুর থানার পুলিশ এবং সীমান্ত লাগোয়া ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার ভোরে উলিপুর থানাধীন তবকপুর ইউনিয়নের দক্ষিন উমানন্দ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উলিপুর থানাধীন উমানন্দ এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ নয়ন মিয়া (৩৬) এর নিজ বাড়ী থেকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, উলিপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে উলিপুরের কুখ্যাত মাদক কারবারি নয়নকে ৫০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। ইতিপূর্বে উক্ত মাদক কারবারি উলিপুর থানা পুলিশ, ডিবি ও অন্যান্য থানা পুলিশের হাতে একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়। মাদক কারবারি নয়ন এর বিরুদ্ধে ২৬ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান ওসি শওকত আলী সরকার।

অপরদিকে, কুড়িগ্রামের সাথে ভারতীয় সীমান্ত লাগোয়া ফুলবাড়ীতে ডিবি পুলিশের জালে ধরা খেলো মাদককারবারী। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ফুলবাড়ী থানা এলাকায় কুড়িগ্রাম ডিবি কর্তৃক মাদক বিরোধী অভিযানে ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ি ইউনিয়নের অন্তর্ভুক্ত যতিন্দ্র নারায়ণ এলাকা থেকে ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ি ইউনিয়নের যতিন্দ্রনারায়ন এলাকার মাদক কারবারি মোঃ রহিদুল ইসলাম @ অহিদুল (৪১), কে ১০৩ (একশত তিন) পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।
‎
‎কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি কুড়িগ্রামের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে, এরই ধারাবাহিকতায় আজ ফুলবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০৩ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত আছে। তিনি বলেন আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন