সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম জেলা পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা প্রদান অনুষ্ঠিত কুড়িগ্রামের ধরলা সেতুর ওপর ট্রলি ও অটোর মুখোমুখি সংঘর্ষ গুরুতর রক্তাক্ত ৪ কুড়িগ্রামে বিজিবি কর্তৃক ২ জন আটকসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ কুড়িগ্রামে জুয়ার টাকা নিয়ে অপহরণ অতপর ছাত্রলীগ নেতা গ্রেফতার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহের জমি দখলের অভিযোগ বিএনপি কর্মী রবিনের বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড ও অর্থদন্ড উলিপুরে আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসে ১৩ হাজার টাকা প্রতারণার শিকার বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা, রংপুরে চিকিৎসাধীন দুর্গাপূজার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময়

কুড়িগ্রাম জেলা পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা প্রদান অনুষ্ঠিত

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

শিক্ষাক্ষেত্রে অনন্য উৎকর্ষতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধের প্রসার এবং মানসম্মত শিক্ষা ও মেধা বিকাশের মাধ্যমে আলোকিত প্রজন্ম বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কুড়িগ্রাম জেলা পর্যায়ে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২০২৫’ প্রদান করা হয়েছে।

সোমবার ২৬ অক্টোবর ২০২৬, কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ফ্লাওয়ার আন্টিল লাইট (ফুল)-এর আয়োজনে ফুল শিক্ষাবৃত্তি–২০২৫-এর আওতায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম।

স্কুল পর্যায়ে সেরা বিদ্যালয়: প্রথম স্থান: কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান: কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল।তৃতীয় স্থান: সবুজ বাংলা কিন্ডারগার্টেন। চতুর্থ স্থান (যৌথভাবে): ভূরুঙ্গামারী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।পঞ্চম স্থান (যৌথভাবে): পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালারহাট শিশু বিকাশ প্রি-ক্যাডেট স্কুল। ষষ্ঠ স্থান (যৌথভাবে): কিশলয় বিদ্যানিকেতন ও উলিপুর কুড়িগ্রাম একাডেমি রেসিডেন্সিয়াল স্কুল। সপ্তম স্থান: সোনাহাট এসকেএস কিন্ডারগার্টেন।

মাদ্রাসা পর্যায়ে সেরা প্রতিষ্ঠান:
প্রথম স্থান: আল-কাওসার মডেল মাদ্রাসা।
উদীয়মান প্রতিষ্ঠান সম্মাননা: সাফল্য কিন্ডারগার্টেন ও অনন্তপুর মেধাবিকাশ কিন্ডারগার্টেন। নতুনকুড়ি জুনিয়র স্কুল ও
রংধনু ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শিক্ষাক্ষেত্রে অবদান রাখা সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার উৎকর্ষতায় এগিয়ে যাক কুড়িগ্রাম, গড়ে উঠুক আলোকিত ও মানবিক প্রজন্ম। এ প্রত্যাশা কুড়িগ্রামের শিক্ষানুরাগী সচেতন মহলের।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন