সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম জেলা পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা প্রদান অনুষ্ঠিত কুড়িগ্রামের ধরলা সেতুর ওপর ট্রলি ও অটোর মুখোমুখি সংঘর্ষ গুরুতর রক্তাক্ত ৪ কুড়িগ্রামে বিজিবি কর্তৃক ২ জন আটকসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ কুড়িগ্রামে জুয়ার টাকা নিয়ে অপহরণ অতপর ছাত্রলীগ নেতা গ্রেফতার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহের জমি দখলের অভিযোগ বিএনপি কর্মী রবিনের বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড ও অর্থদন্ড উলিপুরে আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসে ১৩ হাজার টাকা প্রতারণার শিকার বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা, রংপুরে চিকিৎসাধীন দুর্গাপূজার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময়

কুড়িগ্রামের ধরলা সেতুর ওপর ট্রলি ও অটোর মুখোমুখি সংঘর্ষ গুরুতর রক্তাক্ত ৪

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ট্রলির বেপরোয়া গতিতে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রিজের ওপরে ইট বোঝাই (মালবাহী) ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে ব্যাটারিচালিত অটোরিকশা। এ ঘটনায় এক শিশুসহ চারজন গুরুতর রক্তাক্ত আহত হয়েছে। আহতদেরকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা একেবারে আশঙ্কা জনক। অচেতন অবস্থায় আছে।

চিকিৎসক বলছেন, কমপক্ষে জ্ঞান না ফেরা পর্যন্ত বলা যাচ্ছে না কি হবে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ধরলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই (মালবাহী) বেপরোয়া গতির ট্রলির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি ট্রলির ওপর উঠে যায়। এতে ট্রলির ইন্জিন বিচ্ছিন্ন হয়ে পরে এবং অটোতে থাকা যাত্রীরা মারাত্মকভাবে রক্তাক্ত যখম হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ইট বোঝাই নিষিদ্ধ ট্রলির বেপরোয়া গতিতে এ দুর্ঘটনা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম সদর থানার ওসি বলেন, কেউ মারা যায়নি দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন