শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে বিজিবি কর্তৃক ২ জন আটকসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ কুড়িগ্রামে জুয়ার টাকা নিয়ে অপহরণ অতপর ছাত্রলীগ নেতা গ্রেফতার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহের জমি দখলের অভিযোগ বিএনপি কর্মী রবিনের বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড ও অর্থদন্ড উলিপুরে আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসে ১৩ হাজার টাকা প্রতারণার শিকার বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা, রংপুরে চিকিৎসাধীন দুর্গাপূজার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন! ঘাতক আটক কুড়ি হাজার টাকায় মাদক কারবারির গাড়ি ছেড়ে দেয় পুলিশের এসআই অলিউল

কুড়িগ্রামে বিজিবি কর্তৃক ২ জন আটকসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র ধারাবাহিক অভিযানে ০২ জন আসামীসহ পনের লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল ও মাদক উদ্ধার।

জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)’র বিশেষ অভিযানে গত এক সপ্তাহে ০২ জন আসামীসহ ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, কসমেটিকস ও প্যান্ট পিসসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি উক্ত বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা নস্যাৎ করতে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন