মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়ি হাজার টাকায় মাদক কারবারির গাড়ি ছেড়ে দেয় পুলিশের এসআই অলিউল কুড়িগ্রামে ৮৩৬ নারীকে পূজার আনন্দ উপভোগ করতে শাড়ি বিতরণ কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ প্রভাষক শহিদুল কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার কুড়ি সদস্যের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা উপেক্ষিত—বিক্ষোভকারীদের অভিযোগ কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ রাজারহাটের রেশমার ১ মাসের কারাদণ্ড উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি

কুড়ি হাজার টাকায় মাদক কারবারির গাড়ি ছেড়ে দেয় পুলিশের এসআই অলিউল

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মো. রুবেল মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে অভিযোগ উঠেছে, আর্থিক সুবিধার বিনিময়ে মাদককারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার সময়ে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার দিবাগত রাতে চিলমারী থানা পুলিশের এসআই অলিউল রহমানের নেতৃত্বে উপজেলার রমনা ইউনিয়নের তেলিপাড়া চৌরাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারি মো. রুবেল মিয়া নামে একজনকে আটক করে। তার কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে মাদক কারবারি মো. রুবেল মিয়ার স্বজনরা টাকার বিনিময়ে মোটরসাইকেলটি ছাড়িয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠেছে।

মকবুল হোসেন নামের স্থানীয় এক ব্যক্তিসহ কয়েকজন জানান, রোববার রাতে পুলিশের একটি দল রুবেলকে মাদকসহ আটক করে। এসময় মাদককারবারে ব্যবহৃত তার মোটরসাইকেলটি প্রথমে জব্দ করলেও পরে ২০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়ে মাদকসহ তাকে থানায় নিয়ে যায়।

আরেকজন স্থানীয় জানান, যেখানে রুবেলকে ধরেছে সেখানেই আমি বসেছিলাম। পুলিশ রুবেলকে ধরার পর তার গাড়ির বৈধ কাগজপত্র নেই এ ধরনের কথা বলে। পরে রুবেলের বাবা ও মা-সহ তার স্বজনরা ২০ হাজার টাকার বিনিময়ে মোটরসাইকেলটি ছাড়িয়ে নেয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ সদস্য এসআই অলিউল রহমান। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘গাড়িটি রুবেলের বাড়ির সামনে ছিল। সে গাড়ি রেখে পালানোর সময় আমরা তাকে ইয়াবাসহ আটক করি। তাই তার ব্যবহৃত গাড়িটি রেখে আসা হয়।’

চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সাংবাদিকদের বলেছেন, বিষয়টি আমার জানা নেই।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন