রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ প্রভাষক শহিদুল কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার কুড়ি সদস্যের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা উপেক্ষিত—বিক্ষোভকারীদের অভিযোগ কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ রাজারহাটের রেশমার ১ মাসের কারাদণ্ড উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গত রাতে অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে মমিনুল ইসলাম (২৯) পিতা শফিকুল ইসলাম, সাং বাগভান্ডার, সোনাতলী, থানা ভূরুঙ্গামারী, জেলা কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন বলে দাবী পুলিশের। ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করতেন মমিনুল। কখনো মাদক মামলার আসামি, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলার আসামি করার ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে।

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শন করে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাকালে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের প্রতারণা থেকে তিনি দেশের সবাইকে সতর্ক থাকতে বলেন।”

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন