শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়ি সদস্যের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা উপেক্ষিত—বিক্ষোভকারীদের অভিযোগ কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ রাজারহাটের রেশমার ১ মাসের কারাদণ্ড উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার

কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ঢাকা-রৌমারী মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন দুই নারী, দুই শিশু। এসময় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার শিবেরডাঙ্গি ও সাইদাবাজারের মাঝামাঝি দারুল আরকাম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। রৌমারী থানার ওসি কাউসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রিশাদ(১২), পিতা-শহিদুল ইসলাম সাং-চতলাকান্দা থানা- রৌমারী
জেলা কুড়িগ্রাম। তুবা(৭) পিতা- শহিদুল ইসলাম সাং-চতলাকান্দা
থানা-রৌমারী, লিপি(৩২) স্বামী-শহিদুল ইসলাম সাং-চতলাকান্দা
থানা-রৌমারী কুড়িগ্রাম এবং শরীফা(৪৬)
স্বামী- মোঃ বাদল সাং- কর্তিমারী
থানা-রৌমারী কুড়িগ্রাম।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন