১২ অক্টোবর ২০২৬, কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ি ইউনিয়নের সোনাইকাজি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ ০৬ জনকে নগদ ১০ হাজার ১৭০ টাকাসহ আটক করে পুলিশ। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন: মোঃ আবু সুফিয়ান (৩২), মোঃ সুলতান সরকার (৪২), মোঃ জহির উদ্দিন (৩৫), মোঃ নাজিরুল ইসলাম (৩০), মোঃ সাইফুল ইসলাম(২৮) ও মোঃ তৈয়ব আলী(২৮)
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বলেন, “জুয়া একটি সামাজিক ব্যাধি। দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের বিভিন্ন থানা এলাকায় জুয়ার আসর পরিচালনার বিষয়ে পুলিশের নজরদারি রয়েছে। জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
অপরদিকে, রোববার রাতে কুড়িগ্রামের চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলমের নেতৃত্বে কিউআরটি (QRT) টিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কারিগরপাড়া এলাকা থেকে মোঃ সাইফুল ইসলাম (৪৬) ও মোঃ হৃদয় হাসান মুক্তা (১৯)-কে গ্রেফতার করে। এ সময় সাইফুল ইসলামের কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং হৃদয় হাসান মুক্তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান চালিয়ে রোববার ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী বাজার স্বর্ণপট্টির সামনে থেকে ফুলবাড়ী গোরক মন্ডপ বিডিআর বাজার এলাকার মোসাম্মৎ রুবিনা (৪০) এর বিশেষ কায়দায় বডিতে ফিটিং অবস্থায় ২ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ ১ জন মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।