মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন! ঘাতক আটক কুড়ি হাজার টাকায় মাদক কারবারির গাড়ি ছেড়ে দেয় পুলিশের এসআই অলিউল কুড়িগ্রামে ৮৩৬ নারীকে পূজার আনন্দ উপভোগ করতে শাড়ি বিতরণ কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ প্রভাষক শহিদুল কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার কুড়ি সদস্যের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা উপেক্ষিত—বিক্ষোভকারীদের অভিযোগ কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ রাজারহাটের রেশমার ১ মাসের কারাদণ্ড

দুর্গাপূজার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

দুর্গাপূজার মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত সুরক্ষা কার্যক্রমে তথ্য আদান-প্রদানে গণমাধ্যমের সহযোগিতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল সোমবার ময়মনসিংহে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন, পিএসসি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় করেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত চলা সভায় সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিজিবি ময়মনসিংহ সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মুহাম্মদ হাসানুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অবস্থান ও কার্যক্রম নিয়ে সভায় আলোচনা হয়। এ ছাড়া সীমান্ত সুরক্ষা কার্যক্রমে তথ্য আদান-প্রদানসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন