মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

নান্দাইল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মহা-বর্ধিত সভা অনুষ্ঠিত

খাইরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৬৪১ বার পড়া হয়েছে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের মহা-বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ও ২৯ অক্টোবর) দুই দিন দিনব্যাপী উপজেলা সদরে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ৭টি ইউনিয়নের,আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগ সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ মহা-বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বর্ধিত সভায় নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমউল্লাহ লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল অবসর প্রাপ্ত আব্দুস সালাম আরসিডিএস পিএসসি। তিনি বক্তব্যে বলেন, নান্দাইল উপজেলা আওয়ামীলীগে কোন বিভক্ত নেই,নান্দাইল উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ এবং একটিই,আমি প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পাঁচটি করে ব্লক তৈরী করেছি এবং প্রতিটি ব্লকে পাঁচজন করে কর্মী নিযুক্ত করেছি।

এছাড়াও বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান, নান্দাইল উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক শফিউল আলম রাসেল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, সেচ্ছাসেবকলীগ নেতা আফতাব উদ্দিন খান তুহিন, আওয়ামীলীগ নেতা আহসান কাদের মাহমুদ, আওয়ামীলীগ নেতা
আলী নুর খাঁন শাহরিয়া, ছাত্রলীগ নেতা মাহবুব হাসান জয়,জহিরুল ইসলাম কহিনুর,যুবলীগ নেতা ভুট্রো সহ প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন