বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পল্লিচিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

খাইরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৬৮০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা বাদল চন্দ্র আচার্য (৫৫) নামের এক পল্লিচিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে উদংঠাকুর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান।
নিহত বাদল চন্দ্র আচার্য মৃত হেম চন্দ্র আচার্যের ছেলে। তিনি স্থানীয় আচারগাঁও জামতলা বাজারের পল্লিচিকিৎসক ছিলেন।

পুলিশ ও পরিবার থেকে জানা গেছে,গত বুধবার বিকেলে বাদল চন্দ্র ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। পরিবারের লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এদিকে বাদল চন্দ্রের মৃত্যুর সঠিক কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন