মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১২০৬ বার পড়া হয়েছে

শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিলসহ পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা।

আজ (২৬ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর বাজারে দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদানমূলক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার বদ‌লে অস্ত্র তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নেতারা। এসময় শিক্ষাক্রম-২০২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবি জানান সংগঠন‌টির নেতারা। তারা আরও বলেন, দেশীয় বোধ-বিশ্বাস বিরোধী সেক্যুলার শিক্ষাক্রম দেশের সর্বস্তরের শিক্ষার্থী, অভিভাবক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।

মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ফরিদুদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি মুহা. মনিরুজ্জামান হুজাইফা, ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের খতীব মোহাম্মদ যাইনুল আবেদীন জমেরী প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন