বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মেকআপ রুম থেকে অভিনেত্রীর তুনিশা শর্মা’র ঝুলন্ত দেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৮১১ বার পড়া হয়েছে
তুনিশা শর্মা

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা মারা গেছেন। আজ শনিবার মুম্বাইতে একটি সিরিয়ালের শুটিং সেটে নিজের মেকআপ রুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর এএনআই।

তুনিশা শর্মার আকস্মিক মৃত্যুর ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে জানা গেছে, মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন তুনিশা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

মাত্র ২০ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয় দিয়ে ছোট পর্দায় বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁকে দেখা যায় ‘দাবাং ৩’ সিনেমায়। এ ছাড়া তাঁকে বলিউডের ‘ফিতুর’, ‘বার বার দেখো’ ছবিতে ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন তুনিশা। মারা যাওয়ার কিছুক্ষণ আগেও শুটিং সেট থেকে ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘তারা থামে না, যারা নিজের আবেগের কথা শোনে।’

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, তুনিশা বেশ কিছুদিন ধরে চিন্তিত ছিলেন। অতি চঞ্চল হাসিখুশি এই অভিনেত্রীর মৃত্যুর খবরে মুম্বাইয়ের ছোট পর্দার জগতে শোকের ছায়া নেমে এসেছে।

‘ভারত কা বীর পুত্র’ সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন তুনিশা। এরপর চক্রবর্তী অশোক সম্রাট, গাব্বার পুঞ্চওয়ালা, ‘শের-ই-পাঞ্জাব: মহারাজা রঞ্জিত সিংহ’ ‘ইন্টারনেট ওয়ালা লাভ’-এর মতো টিভি ধারাবাহিকে অভিনয় করে অল্প বয়সেই জয় করে নিয়েছিলেন দর্শকের মন।

 

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন