রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভারত থেকে দেদারছে আসছে মাদকদ্রব্য কুড়িগ্রামের কচাকাটায় ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার রৌমারীতে চাপাতি নিয়ে মহড়া দেওয়ার অভিযোগে যুবলীগ নেতা সুজন আটক কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবী এবং দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশ শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির অভিযানে ০২ জন বাংলাদেশী নাগরিক আটক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা

২৫ বছর পর ‘টাইটানিক’ সিনেমার বিস্ময়কর তথ্য প্রকাশ

বিনোদন ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৪৫ বার পড়া হয়েছে

মুক্তির ২৫ বছর উদযাপন উপলক্ষে জেমস ক্যামেরন তার ব্লকবাস্টার সিনেমা ‘টাইটানিক’ নির্মাণের কিছু বিস্ময়কর তথ্য শেয়ার করছেন।

জিকিউকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে এই বিশ্ববিখ্যাত পরিচালক বলেন, আমি আসলে কেটকে শুরুতে সেভাবে দেখিনি। যদিও সে বেশ কয়েকটি ঐতিহাসিক ড্রামা করেছিল। আর সেই ঐতিহাসিক ড্রামাগুলো করে সে ‘করসেট কেট’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন। কেট উইন্সলেটকে টাইটানিকের জন্য কাস্টিং করলে হয়তো তা সফল হবে না। এমনটাই ধারণা ছিল আমার। কিন্তু শেষ পর্যন্ত আমি কেটের সঙ্গে দেখা করতে রাজি হয়েছিলাম। তারপর কেটের ব্যাপারে আমার যে ধারণা হয়েছিল তা অসাধারণ। বাকিটা ইতিহাস।
অন্যদিকে ডিক্যাপ্রিওর সঙ্গে কিছুটা যোগাযোগ ছিল। মজার ব্যাপার হলো আমার সঙ্গে ডিক্যাপ্রিওর সাক্ষাতের সময় প্রোডাকশন অফিসের মেয়েরা বিভিন্ন ছুতোয় কনফারেন্স রুমে এসেছিল। এরপর ডিক্যাপ্রিওকে কেটের সঙ্গে একটি স্ক্রিন টেস্টের জন্য আবার আমন্ত্রণ জানাই। তখন কেটকে কাস্ট করা হয়েছিল।

কিন্তু যখন ডিক্যাপ্রিও জানলেন যে তাকে স্ক্রিপ্ট পড়তে হবে ও কেটের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাদের রোমান্টিক রসায়নের পরীক্ষা দিতে হবে। তখন আমি অবাক হয়েছিলাম। কারণ এরই মধ্যে এই জুটির করা ‘রোমিও জুলিয়েট’ ভালো সাড়া ফেলেছিল।
ক্যামেরন আরও বলেন, পরে ডিক্যাপ্রিও ভিতরে এসেছিলেন। আমি ভেবেছিলাম এটি কেটের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু আমি যখন এই তাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে অল্প কিছু সময় অভিনয় করতে বলি তখন ডিক্যাপ্রিও বেঁকে বসেন। তখন আমি তাদের সামনের প্রকল্পের বিশালতা ব্যাখ্যা করেছিলাম। কীভাবে চলচ্চিত্রটি আমাদের সবার জীবন থেকে দুটি বছর সময় কেটে নিতে চলেছে। আর কাস্টিংয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে এই বিশাল প্রকল্পটিকে আমি নষ্ট করতে চাচ্ছি না।

সুতরাং তুমি যদি অডিশনে অংশ না নাও তাহলে এই সিনেমার অংশ হতে পারবে না। আমি এমনটাই বলেছিলাম ডিক্যাপ্রিওকে। এসব শুনে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছিল ডিক্যাপ্রিও।

ক্যামেরন আজও ভোলেন কীভাবে ডিক্যাপ্রিও জ্যাক চরিত্রটিকে আলোকিত করেছিল। মুভিতে কেটের সঙ্গে এমন এক রসায়ন তৈরি করেছিল যা ২৫ বছর পরেও দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে।
১৯৯৭ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পায় বহুল আলোচিত ও জনপ্রিয় সিনেমা টাইটানিক। এরপর ১১টি একাডেমি পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন নির্মাতা জেমস ক্যামেরন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন