রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহে খাওয়া দাওয়া ফাউন্ডেশনের প্রীতিভোজ অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১১ বার পড়া হয়েছে

“একসাথে ভোজ, একসাথে আনন্দ” স্লোগানকে ধারণ করে ‘খাওয়া দাওয়া ফাউন্ডেশনের উদ্যোগে” এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ময়মসিংহের পলিট্যাকনিকেল নতুন বাজার রোডস্থ মাওলানা খন্দকার তরিকুল্লাহ’র বাসায় উক্ত প্রীতিভোজের আয়োজন করা হয়।

শহর জীবনে একঘেয়েমি ক্লান্তিকর পরিবেশ থেকে কিছুটা ফুসরত পেতে মওলানা খন্দকার তরিকুল্লাহ ও হাফেজ আল মামুনের উদ্যোগে গঠন করা হয় খাওয়া দাওয়া ফাউন্ডেশন। ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত পরিবার ও ব্যক্তিবর্গের সম্মিলিত ভোজ ও নির্মল আনন্দের মাধ্যমে শহুরে ক্লান্তি ভুলে নিজেদের আরও সতেজ করে তোলা।

সেই লক্ষ্যেই আজ শুক্রবার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জনাব মাওলানা খন্দকার তরিকুল্লাহ নিজ বাসায় এক প্রীতিভোজের আয়োজন করেন। আয়োজনে যোগ দিতে সকাল হতে না হতেই মাওলানা তারিকুল্লাহ’র বাসায় ছাগল নিয়ে হাজির হন উক্ত সংগঠনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আল মামুন ও সেক্রেটারি জনাব সোহাগ মিয়া। তাদের সঙ্গী হয়ে যোগ দেন লুৎফর রহমান ও হাফেজ মামুন মিয়া।

সুন্দর এ আয়োজনকে আরও আনন্দ মুখর করতে জেলার ফুলবাড়িয়া থানা থেকে যোগদান করেন প্রধান অতিথি শহরের দারুল আমীন স্কলার মাদরাসার পন্ডিত পাড়া শাখার সম্মানিত অধ্যক্ষ হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম।

জুম’আর নামাজের পর সম্মিলিত প্রীতিভোজ ও নির্মল বিনোদন ও খুনসুটির মাধ্যমে সকলেই আনন্দে মেতে উঠেন। শহুরে জীবনে ক্লান্তি যেন হারিয়ে যায় এক নিমেষেই। বিদায় বেলায় সকলেই ফাউন্ডেশনের শিশু বিষয়ক সম্পাদক শামছুত তাবরিজকে ধন্যবাদ জানিয়ে ও এমন আনন্দের মাধ্যম যেন আরও আয়োজন করা যায় সে আশাবাদ ব্যাক্ত করে বিদায় নেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন