শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ রাজারহাটের রেশমার ১ মাসের কারাদণ্ড উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে গরু ও ট্রান্সফরমার চুরি ঠেকাতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

জহুরুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২০০৪ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়ায় গরু ও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এহেন পরিস্থিতিতে এ সবের চুরি ঠেকাতে চোর ধরে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) এ ঘোষণা দেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন।

জানা গেছে, পুঠিয়ার বিভিন্ন এলাকায় গরু ও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। ঈদের আগে বিভিন্ন এলাকায় ২০টির মতো গরু চুরি হয়েছে। ঈদের পর গত কয়েক দিনে ধনন্ঞ্জয় পাড়া ও ফুলবাড়িসহ বেশ কয়েকটি এলাকায় গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

ফুলবাড়ি এলাকার শান মোহাম্মদ কালু জানান, তাদের গভীর নলকূপের ট্রান্সফার চুরি হয়ে গেছে। এটা সংঘবদ্ধ চোরের কাজ। বানেশ্বর এলাকার আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় পল্লী বিদ্যুতের লোকজন জড়িত থাকতে পারে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, এসব চুরি ঠেকাতে চোর ধরে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা করেছি। পাশাপাশি প্রতিটি এলাকার মানুষকে সজাগ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন