শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আনন্দ মোহন কলেজের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আব্দুল বারী, ময়মনসিংহ সংবাদদাতা
  • আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৪৯৯ বার পড়া হয়েছে

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের কটুক্তির প্রতিবাদে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে।

সোমবার (০১ অক্টোবর) বেলা ১১.০০ টায় আনন্দ মোহন কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে  বিক্ষোভ মিছিল নগরীর নতুন বাজার, গাঙ্গিনারপাড়, দূর্গাবাড়ি হয়ে টাউন হল মোড়ে এসে শেষ হয়।

ময়মনসিংহে, রাসুল (সাঃ) কে নিয়ে কুটক্তির প্রতিবাদে আনন্দ মোহন কলেজের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আজ বেলা ১১.০০ টায় আনন্দ মোহন কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল টি নগরীর নতুন বাজার, গাঙ্গীনার পাড়, দূর্গাবাড়ি হয়ে টাউন হল মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলী আকবর জুলহাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক মাজহারুল ইসলাম, আশিকুল ইসলাম, মাহ্দী হাসান তারেক।

এছাড়াও উপস্থিত ছিলেন নাজমুস সাকিব, হাসিবুল ইসলাম, কাজী আরিফ, ফারহান চৌধুরী বোরহান উদ্দিন, মিজানুর রহমান সহ সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা অবিলম্বে পুরোহিত রামগিরি মহারাজকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন