শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘শোষণমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কুরআনের রাজ কায়েম করতে চাই’- মাওলানা মঞ্জুরুল হক

স্টাফ রিপোর্টার, এহসানুল হক
  • আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৯০৬ বার পড়া হয়েছে

‘শোষণমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা বাংলাদেশে কুরআনের রাজ কায়েম করতে চাই’__বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান।

এসময় তিনি বলেন,আমরা ঐক্যবদ্ধ জাতি চাই, আমরা আর বিভক্ত দেখতে চাই না। যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা স্বৈরাচার হাসিনাকে হটিয়েছি, সেভাবেই সকল দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে চাই।’

মঞ্জুরুল হক হাসান বলেন,’মানবতার সেবা ও সমাজিক উন্নয়নের মাধ্যমে আমরা বাংলাদেশে কুরআনের রাজ কায়েম করতে চাই। কুরআনের আইনে মানুষ সম্মান ও ইজ্জত ভোগ করবে। আমরা সেই দিনটার জন্যই সংগ্রাম করছি। কুরআনের রাজ কায়েমের জন্য আমরা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম এবং সমস্ত ইসলামিক দল ঐক্যবদ্ধ সংগ্রাম করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ন্যায় এবং ইনসাফের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ গড়তে হবে’।

শনিবার(১৫ মার্চ) ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ পৌর শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফরতার মাহফিলের প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল্লাহ সুমনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মোস্তফা কামালের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বারকাতুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক এইচএম মাজহারুল ইসলাম,ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়ালসহ উপজেলা জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন