রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়ি সদস্যের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা উপেক্ষিত—বিক্ষোভকারীদের অভিযোগ কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ রাজারহাটের রেশমার ১ মাসের কারাদণ্ড উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার

শ্রীপুরে টয়লেট থেকে শিশুর লাশ উদ্ধার

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৪৪৩ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে টয়লেট থেকে ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকার মনিরুজ্জামান শিতল নামে এক ব্যক্তির বাড়ির টয়লেট থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

বাড়ির মালিকের ছেলে শাকিল জানান, সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির ভাড়াটিয়া সাগরের মাধ্যমে জানতে পারি বাসার টয়লেটে একটি শিশুর লাশ পড়ে রয়েছে। ঘটনাস্থলে এসে থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। কে বা কারা কখন লাশ রেখে গেছে সে বিষয়ে জানা যায়নি।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক শাহাদত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ টয়লেট থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত শিশুর নাম পরিচয় শনাক্ত করা যায়নি। শিশুটির গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন