সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সহকারী রাজস্ব কর্মকর্তাকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা রিয়াজুল হক রিয়াদকে (৩১) পিটিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।

রিয়াজুল হক রিয়াদ ৩৫ তম বিসিএস নন ক্যাডার থেকে জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত। তিনি উপজেলার দুল্লা ইউনিয়নের চন্ডিমন্ডপ গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে কেশবপুর চেচুয়া বাজার হাজী মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

অভিযোগ সুত্র জানায়, বাদি রুবিনা ইয়াসমিন বিবাদী বিল্লাল হোসেন (৫৫) ও তার ছেলে মো. নাহিদ (২৮) একই এলাকার বাসিন্দা। বিল্লাল ও তার ছেলে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। নাহিদ ধর্ষণ চেষ্টা মামলার আসামী। ২০১৬ সালে আমার (বাদি) স্বামী মারা যায়। এরপর থেকে বিল্লাল হোসেন আমার জমি দখলের চেষ্টা করে আসছে। ঘটনার দিন শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে বিল্লাল হোসেন তার লোকজন নিয়ে রিয়াদের ওপর হামলা করে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা রিয়াদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত রিয়াজুল হক রিয়াদ বলেন, মাকে মেরে ফেলার টার্গেট নিয়ে তারা হামলা করেছে। লোহার রড, দিয়ে মাথা ও শরীরে এলোপাতাড়ি মারতে থাকলে লোকজন এসে রক্ষা করে। পরে হাসপাতালে ভর্তি হলে চারটি সেলাই লাগে।

তবে এবিষয়ে অভিযুক্ত বিল্লাল হোসেন ও তার ছেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মোবাইল রিসিভ করেননি।

মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন