বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান

সুষ্ঠু তদন্তের আশ্বাসে বগুড়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

জহুরুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২২৮০ বার পড়া হয়েছে

বগুড়ায় বাসচাপায় ভ্যানচালক নিহতের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে ডাকা ধর্মঘট ডাকে জেলার পরিবহন মালিক-শ্রমিক যৌথ পরিষদ। সুষ্ঠু তদন্তের আশ্বাসে ওই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

বুধবার (৫ জুলাই) বগুড়া শহরের চারমাথা আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় মালিক-শ্রমিক যৌথ পরিষদ আয়োজিত সমাবেশে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

তিনি বলেন, ‘গত সোমবার দুপচাঁচিয়া সদরে বাসের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে, যা দুঃখজনক ঘটনা। ওই ঘটনায় দুপচাঁচিয়ার ওসি আমাদের সাথে খারাপ আচরণ করেছেন। তিনি ইনজাস্টিস করেছেন। পুলিশ চালকের বিরুদ্ধে মামলা দিয়ে বাসমালিক ও হেলপারকে কেন আসামি করল? তারা কী দোষ করেছে? এজন্য আমরা বৃহস্পতিবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছিলাম। এ বিষয় নিয়ে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সাথে বুধবার বৈঠক হয়েছে। তারা দুপচাঁচিয়ার ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়াও অন্য দাবিগুলো সমাধানের আশ্বাস দিয়েছে। এজন্য আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিলাম।’

সমাবেশে মালিক-শ্রমিক যৌথ পরিষদের সভাপতি আকতারুজ্জামান ডিউক, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল হামিদ মিটুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখবে। সেখানে ওসি বা অন্য যে কেউ দোষী হলে ব্যবস্থা নেয়া হবে।

গত মঙ্গলবার রাতে জেলা পরিবহন মালিক-শ্রমিক যৌথ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাঁচ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন