শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৭১ বার পড়া হয়েছে

১৩ জানুয়ারী ২০২৬, আঞ্চলিক তথ্য অফিস পিআইডি, রংপুর’র আয়োজনে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। আঞ্চলিক তথ্য অফিস, রংপুর’র তথ্য অফিসার মোঃ ফরহাদ আহমেদ’র উপস্থাপনায় এবং কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী’র সার্বিক সহায়তায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ। আরও বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিডিয়া ও জনবান্ধব মানুষ মোঃ ফিরুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এস. এম মুক্তারুজ্জামান, কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ ইনজামাম আলম প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণমূলক বক্তব্য রাখেন- কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজার রহমান খন্দকার টিউটরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের কোন দুরত্ব নেই বলে মন্তব্য করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।

নির্বাচনের সময় সাংবাদিকদের ভূমিকা ও কর্মপরিধি এবং সাংবাদিক কার্ড, গাড়ি / মোটরসাইকেলের স্টিকার সংগ্রহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন