মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

আম গাছে ঝুলছিল রিফাতের লাশ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১০৯৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আম গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মো. শাকিল আহমেদ রিফাত (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রামে এ ঘটনা ঘটে। রিফাত ওই এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে রিফাতের বাব মারা যাওয়ার পর ছেলে রিফাত লাগামহীন চলাফেরা হয়ে শুরু করে। মায়ের কোন কথাই শুনছিলো না। সে ছিলো জেদি ও একঘেয়েমি প্রকৃতির ছেলে। দুটি বিয়ে করে দুই বউকেই তালাক দিয়ে দেয়। পরে তৃতীয় আরেকটি বিয়ে করতে চাইলে এতে তার মা মোছাঃ আনোয়ার বেগম বাঁধা দেয়। পরে তৃতীয় বিয়ে করতে না পারায় বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে অসুস্থ হইয়ে পড়ে। একপর্যায়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় রিফাত। ঘটনার আগে শুক্রবার দিবাগত রাতেও একবার ঘরের ভেতর ফ্যানের সঙ্গে আত্মহত্যা করার চেষ্টা করেছিল সে। পরিবারের বাঁধায় তখন আর আত্মহত্যা করতে পারেনি। পরে পরিবারের লোকজন ঘুমিয়ে গেলে গভীর রাতে চুপচাপ ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশে পুকুরের আম গাছে রশি দিয়ে গলায় ফাঁস দেয় রিফাত। ভোরে ফাঁস লাগানো অবস্থায় রিফাতকে আম গাছে ঝুলতে দেখে প্রতিবেশীরা চিৎকার করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন