মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

ঈশ্বরগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ৪

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৭০৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগি ইউনিয়নের বৃ- কাঁঠালিয়া গ্রামে বজ্রপাতে জহুরা খাতুন (৪৮) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় তিন নারীসহ আরও চারজন আহত হয়েছেন। আহতরা হলেন একই গ্রামের নাজমা (৪২), শরিফা আক্তার (৪২),রোকসানা খাতুন (৪০), রফিকুল ইসলাম (২০)।

আজ বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহুরা ওই গ্রামের মোস্তফার স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার সকালে নিহত জহুরা ও আহত তিন নারী তাদের রান্না ঘরে রান্না করছিলেন। রফিকুল ইসলাম বসত ঘরে ছিলেন। বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ তাদের বাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে জহুরা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে।পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, ‘বজ্রপাতে জহুরা খাতুন নামে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।’

মো. এহছানুল হক
ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ
০১৯৬৫০৯০৫২২

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন