মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

ঈশ্বরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৪৯০ বার পড়া হয়েছে

“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে (২২ মে) সোমবার বিকালে বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা, ভূমি বিষয়ক পরামর্শ সেবা অনুষ্ঠিত হয়েছে। ভূমি অফিস সূত্রে জানা গেছে, ২২ মে ২০২৩ থেকে শুরু হওয়া ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ চলবে ২৮ মে পর্যন্ত।

র‌্যালিটি উপজেলা পরিষদের চত্বর থেকে বের হয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা ভূমিকা কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভূমি সেবার মানোন্নয়ন ও সহজীকরণ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজহুরা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদীসহ ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা কমর্চারী বৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, উপজেলার ১১ টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা সপ্তাহ উপলক্ষে সেবা সহজীকরণের প্রয়াসে সেবা স্টল খোলা হয়েছে। সেবা গ্রহীতারা সেখানে বসে ভূমি বিষয়ক যাবতীয় সেবা গ্রহণ করছেন। তিনি আরও বলেন অনলাইনে ভূমি মালিকেরা রেজিষ্ট্রেশন করলে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবেন এবং ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। আমরা যদি সচেতন হই তাহলে আমরা বিভিন্ন ধরণের হয়রানি থেকে নিজেদের রক্ষা করতে পারবো।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন