সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

ঈশ্বরগঞ্জে যুবকের পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১২৬২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পা বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (২৩ জানুয়ারি) সোমবার ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামে। নিহত যুবক ওই গ্রামের মৃত হরেন্দ্র চন্দ্র সাহার ছেলে মিঠুন সাহা (৪৩)। যুবক মিঠুনের এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় এলাকাবাসী লাটিয়ামারি গঙ্গা মন্দিরের সভাপতি বিপ্লব রায় চৌধুরী টিপন জানান,রোববার রাত সাড়ে ৮টার দিকে তার দোকান থেকে সিঙ্গারা খেয়ে বাড়িতে লোক নেই বলে চলে যায়। পরদিন সকালে মথুর রায় চৌধুরীর বাড়ির পাশে আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের বাগানের মেহগুনি গাছে পা বাধা অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। যুবকের মৃত্যুটি হত্যা নাকি আত্মহত্যা এটা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে জানা যাবে হত্যা না আত্মহত্যা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন