বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

ঈশ্বরগঞ্জ সামাজিক সংগঠন মানবকল্যাণ ফোরামের উদ্যোগে ইফতার বিতরণ

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৬২৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে মাসব্যাপী দুস্থ ও মাদ্রাসার ছাত্রদের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রমের আয়োজন করেছে ময়মনসিংহের সামাজিক অন্যতম বৃহত্তর অরাজনৈতিক সংগঠন মানবকল্যাণ ফোরাম।

কয়েক দিন পরপর ময়মনসিংহ শহরের বিভিন্ন পয়েন্টে দিনমজুর, রিকশাচালক ও দুস্থ ও মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা। পবিত্র মাহে রমজানে দুস্থ ও অসহায় রোযাদার ব্যক্তির মুখে খাবার তুলে দিতে এগিয়ে এসেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সামাজিক মানবকল্যান ফোরাম এ লক্ষ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে, মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্যেশ্যে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের দারুল উলূম বৈষ্যপাট্টা মাদ্রাসার ২০০ জন ছাত্রদের ইফতার খাওয়ানো হয়। আর এ কাজেই আনন্দ খুঁজে নিয়েছেন মানবকল্যান ফোরাম কর্মীরা। প্রাকৃতিক নানা দুর্যোগে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল উদ্দেশ্য। মানবসেবায় এ ধরনের কল্যাণকর কাজে আরও অংশগ্রহণ বাড়ানোর আশা সংগঠনের সভাপতির এম. জুবায়ের আহমেদ।

মানবকল্যাণ ফোরামের সভাপতি এম.জুবায়ের আহমেদ বলেন, গরীব- অসহায় ও বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে ইফতারের আয়োজন চলমান আছে। সকলের সহযোগিতায় আমরা আশা করছি আমাদের এই কার্যক্রম পুরো রমজান মাস ব্যাপি চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন