সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

ঐতিহ্যবাহী হাডুডু খেলায় দর্শকদের উপচে পড়া ভীড়, বিবাহিতদের কাছে হারল অবিবাহিতরা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১১৭০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্রামবাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে গ্রামবাসীর উদ্যোগে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিবাহিতদের কাছে হেরেছে অবিবাহিতরা। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মগটুলা ইউনিয়নের পাড়াবাঁশাটি গ্রামের গলাকান্দা সড়কের পাশে পরিত্যক্ত জমিতে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় পাড়াবাঁশাটি গ্রামের বিবাহিত বনাম অবিবাহিত দল অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে খেলায় দেখতে আশপাশের শতশত মানুষ জড়ো হয়। দুপুরের পর থেকে কানায় কানায় ভরে যায় মাঠ। মাঠ ভরে যাওয়ায় অনেক দর্শক সড়কে অবস্থান করে সন্ধ্যা পর্যন্ত খেলা উপভোগ করেন।

ঐতিহ্যবাহী এ খেলার আয়োজক ছিলেন ওই গ্রামের
পাড়াবাঁশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দীন, এবাদুল, এডভোকেট আনসারুল্লাহ আরিফ প্রমুখ।

খেলা দেখতে আসা রফিকুল ইসলাম, নয়ন মিয়া, হুসেন মিয়া ও এখলাছ উদ্দিনসহ কয়েকজন বলেন, সচারচর অন্যান্য খেলার দেখা মিললেও দিন দিন হারিয়ে যেতে বসেছে জাতীয় খেলা হাডুডু। নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্যবাহী এই খেলা ফিরিয়ে আনা হয়েছে। আজকে এই খেলায় বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে অনেক প্রতিযোগিতা হয়। বেশ শান্তি শৃঙ্খলাভাবে খেলা হয়েছে। আমরা উপভোগ করেছি, খুব ভালো লেগেছে।

খেলায় রেফারির দায়িত্ব পালন কারী রমজান আলী বলেন, খেলায় অবিবাহিতরা ৩২ পয়েন্ট সংগ্রহ করে। অপরদিকে বিবাহিতরা ৪৮ পয়েন্ট সংগ্রহ করে বিবাদহিতেদর হারিয়েছে।

খেলাট আয়োজক সদস্য এডভোকেট আনসারুল্লাহ আরিফ বলেন, ‘ আর কিছুদিন পরে নতুন প্রজন্মরা হাডুডু খেলা কি সেটাই জানবে না। তাইল জাতীয় এই খেলাটিকে টিকিয়ে রাখতে আমরা এ খেলার আয়োজন করেছি। খেলায় বিবাহিতরা জয় লাভ করে। খেলা শেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে জয়ীদের হাতে কিছু নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন