শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল করতে ময়মনসিংহের গৌরীপুরে রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে রক্তযোদ্ধা সংবর্ধনা ও নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (০৭ মার্চ ২০২৬) এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সক্রিয় রক্তদাতাদের সম্মাননা প্রদান এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান করে অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর জন্য চারজন রক্তযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত রক্তযোদ্ধারা হলেন সিয়াম শেখ, মুনতাসির রহমান মাসুক, ফারহান আবসার তাইফ এবং আকিব আহমেদ।
পরে সংগঠনের আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইমরান হাসান এবং সহ-সভাপতি হয়েছেন অপূর্ব হাসান অন্তর। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম জয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির রহমান মাসুক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আফরিদি হাসান নিরব, সাংগঠনিক সম্পাদক সিয়াম শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন লিমন, কোষাধ্যক্ষ ফারহান আফসার তাইফ, সহ-কোষাধ্যক্ষ মেহেদি হাসান রানা, দপ্তর সম্পাদক মোঃ এহসানুল হক জারিফ, প্রিন্ট মিডিয়া সম্পাদক মোঃ শামীম আনোয়ার এবং সহ-প্রিন্ট মিডিয়া সম্পাদক প্রীতম চন্দ্র সরকার।
এছাড়া প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শুভ মিয়া এবং সহ-প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মোঃ আরিফ হাসান সোহাগ, ক্রীড়া সম্পাদক মোঃ আকিব আহাম্মদ, শিক্ষা ও তথ্য বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি শেখ, সমাজকল্যাণ সম্পাদক সজিব সরকার, রক্তদাতা ও রক্ত সংগ্রহ বিষয়ক সম্পাদক জয় এবং আচার্য ক্যাম্পেইন ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম বাবু।
রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির আহ্বায়ক তাসাদ্দুল করিম ও সদস্য সচিব তরিকুল ইসলাম স্বাক্ষরিত এ কার্যকরী কমিটি আগামী এক বছর বহাল থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন