বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঈশ্বরগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

‘মায়ের চোখের অশ্রু পারবেনা সন্তানের জীবন বাঁচাতে, কিন্তু আপনার রক্ত পারবে’__ এই প্রতিপাদ্যকে ধারণ করে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহব্বায়ক মো. মোবারক হোসেনের পরিচালনায় গত ১ জানুয়ারি বুধবার বেলা ১২ টার দিকে রক্তদান কর্মসূচি শুরু হয়। ৪ ঘন্টাব্যাপী চলে এই কার্যক্রম। পরে বিকেলে সেচ্ছায় দেওয়া বিভিন্ন গ্রুপের রক্ত ফ্রিজিং প্রক্রিয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাডব্যাংকে পাঠানো হয়।

রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নুরুল কবির শাহীন। উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গনে রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, ইমিউন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম চকদার ঝুলন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. জিকরুল হাসান জিকো, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকিবুর রহমান বাবু, আঠারোবাড়ী কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম এবং উপজেলা ছাত্রদল নেতা কাউসার, সজিব,নাঈম, সানি, আরিফ, রিফাত, ফরহাদ, চয়নসহ পৌর ছাত্রদল, যুবদল, স্বেচ্চাসেবকদল,মৎসদল,তাতীদল,জাসাস, শ্রমিকদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন