বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

জনতার ঈশ্বরগঞ্জের উদ্যোগে মাসব্যাপী কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৪১৫ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে

স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জের উদ্যোগে মাসব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পর ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ
(১৮ এপ্রিল) মঙ্গলবার বাদ জোহর ঈশ্বরগঞ্জ পৌর এলাকার থানা রোডে উসওয়াতুল কুরআন হিফজ মাদ্রাসায় এ কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জানা যায়, প্রথম রমজান থেকে প্রতিযোগিতা শুরু হয়ে
চলে ২০ রমজান পর্যন্ত। এতে উপজেলা ও উপজেলার বাহির থেকে ভিডিও ভিত্তিক কুরআন তেলাওয়াত করে তা জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনের ফেইসবুক পেইজে পোস্ট করে প্রায় ৩৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ১০ জন প্রতিযোগীকে নিয়ে মঙ্গলবার উপজেলার উসওয়াতুল কুরআন হিফজ মাদ্রাসার হল রুমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে পুরো মাসব্যাপী তিনজন বিচারক এই কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা বিচার হিসেবে দায়িত্ব পালন করেন। তারা হলেন- হাফেজ মাও. মাহফুজুর রহমান তাসিন, হাফেজ মো. দেলোয়ার হোসেন, মাওলানা সাইফুল ইসলাম মাদানি।

অনুষ্ঠানে জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমানের সভাপতিত্বে ও জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনের মডারেটর সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওঃ মুফতী মাহমুদুল হক আজিজী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসওয়াতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী সাইদুর রহমান,
ইসলামি আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিব উল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা এহছানুল হক, মডারেটর আরিফুল হক,সাখাওয়াত হোসেন, জুনাঈদ হাসান, মো.মাসুমসহ জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনের এডমিন, মডারেটর ও সদস্যরা। অনুষ্ঠান শেষে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীসহ সেরা দশ বিজয়ের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন