বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

দরিদ্রদের বিনামূল্যে স্বাস্থ্যসেবায় সূর্যেরহাসি-র ‘ফ্রি হেলথ ক্যাম্প’

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৬২১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, এবং শেরপুর জেলায় সূর্যের হাসি ক্লিনিকের উদ্যোগে ‘সূর্যের হাসি ফ্রি হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দিনব্যাপী এই ফ্রি হেলথ ক্যাম্প চলে জেলা ক্লিনিক গুলোতে।

আয়োজকেরা জানান, সূর্যের হাসি-র ফ্রি হেলথ ক্যাম্পে বিনামূল্যে ডাক্তারের পরামর্শ, ওজন পরিমাপ, রক্তচাপ পরিমাপ, জ্বর মাপা সহসাধারণ রোগের ঔষধসীমিত আকারে সরবরাহ করা হয়। এই ফ্রি হেলথ ক্যাম্পে বিনামূল্যে ঔষধ সরবরাহ করে সহায়তা করে রেনেটা লিমিটেড। ২০২৩ সাল থেকে এ পর্যন্ত সারাদেশে প্রায় ২৩ হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে সূর্যের হাসি। সূর্যের হাসি ক্লিনিক-এর নিজস্ব উদ্যোগেদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করতে এই আয়োজন। এবারের ফ্রি হেলথ ক্যাম্পে দিনব্যাপী ৫২০ জনকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সূর্যের হাসির এই ধরনের মানবিক উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানায়।
বাংলাদেশে মা, শিশু, গর্ভবতী ও বয়োজ্যেষ্ঠদের সাশ্রয়ী মূল্যে সেরা স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে সূর্যের হাসি নেটওয়ার্কের অধীনেপ্রতিটি সূর্যের হাসি ক্লিনিক একটি আস্থার প্রতীক। প্রায় ২৬ বছর ধরে সারাদেশে সাশ্রয়ী মূল্যে গর্ভবতী মায়েদের সেবা, পরিবার পরিকল্পনা সেবা, শিশু স্বাস্থ্যসেবা, নির্ভরযোগ্য ল্যাব টেস্ট, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ মানসম্মত ঔষধের নিশ্চয়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেসূর্যের হাসি ক্লিনিক। এছাড়াও জরায়ু মুখ ক্যান্সার ও ডেঙ্গু বিষয়ক সচেতনতা ও পরীক্ষা, শিশুদের ইপিআই টিকা প্রদান সূর্যের হাসি ক্লিনিকের কিছু উল্লেখযোগ্য কর্মকান্ড।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন