মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

নান্দাইলে বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

খাইরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৯৩৮ বার পড়া হয়েছে
মরহুম খুররম খান চৌধুরী

ময়মনসিংহ জেলার নান্দাইলের তদানিন্তন জমিদার মরহুম আশরাফ হোসেন খান চৌধুরী সাহেবের ২য় পুত্র মরহুম বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী ১৯৪৬ সালে ৪ আগষ্ট ঐতিহ্যবাহী বাহাদুরপুর হাউজে জন্মগ্রহণ করেন ।
তিনি পরিণত বয়সের প্রারম্ভেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং ১৯৬৪ সালে ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের বিডি মেম্বার নির্বাচিত হন এবং আইয়ুব বিরোধী আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন ও পরিবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি নান্দাইল থানা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে সারা দিয়ে বাংলাদেশে জাতীয়তা বাদী দল বি,এন,পি প্রতিষ্ঠার লক্ষ্যে অবদান রাখেন এবং বিএনপির কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হন।

১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বি এন পির প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে ১ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন । এবং ধারাবাহিকভাবে ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন । সর্বশেষ ২০০১ সালে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আমৃত্যু বাংলাদেশে জাতীয়তাবাদী দল বি এন পি’র জাতীয় কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ (উত্তর) জেলা বি এন পির আহবায়ক ও নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছেন এবং অসংখ্য মসজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সহ সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানও করে গেছেন । তিনি ২০২১ সালের ১৭ জুলাই ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । জনাব চৌধুরীর স্ত্রী মিসেস হাসিনা খান চৌধুরী একজন সমাজ সেবিকা এবং তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার একমাত্র মেয়ে মাফরুহীন খান চৌধুরী অস্ট্রেলিয়ায় ফেডারেল গভর্নমেন্ট এর এ পি এস হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এক মাত্র পুত্র জনাব নাসের খান চৌধুরী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনীতিবিদ । তিনি ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন । মরহুম খুররম খান চৌধুরী’র তিন নাতনী ও এক নাতি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় সুনামের সাথে অধ্যয়নরত রয়েছেন । মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় মরহুমের পরিবার ও শুভাকাংখীবৃন্দ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন