বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

ময়মনসিংহে টয়লেট থেকে কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৫০৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের সদরে টয়লেট থেকে সবুজ মিয়া (৭০) নামে এক বৃদ্ধ কেয়ারকেটারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সবুজ মিয়া উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর শ্রীকলদী এলাকার মৃত মাফেজ আলী মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে সদর উপজেলার পরানগঞ্জ রোড এলাকার জাহিন প্লাজায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত সবুজ মিয়া পরানগঞ্জ রোড এলাকার জাহিন প্লাজার কেয়ারটেকার ছিলেন। সারাদিন বাসার খোঁজখবর নিয়ে বুধবার রাতে বাড়ি ফিরেনি সবুজ মিয়া। সকালের দিকে সবুজ মিয়ার স্ত্রী তাকে খোঁজতে জাহিন প্লাজায় আসেন। বাসার সকল কক্ষে খোঁজাখোঁজি করেও তার কোন খোঁজ মিলেনি। একপর্যায় বাসার টয়লেটের দরজা খুলে সবুজ মিয়াকে পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেয়ার পর গলায় দাগ ও কান দিয়ে রক্ত পড়া দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেে মর্গে পাঠানো হয়।

ওসি সাইফুল ইসলাম বলেন, কিভাবে মারা গেছে তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ যাবে বলেও জানান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন