বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

ময়মনসিংহ মহানগর জামায়াতের সাংগঠনিক থানা শাখার আমীরগণের শপথ অনুষ্ঠান

আব্দুল বারী, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৫০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর গাঙ্গিনারপাড় ও নতুন বাজার সাংগঠনিক থানা শাখার নির্বাচিত আমীরগণের শপথ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাঙ্গিনারপাড় সাংগঠনিক থানা শাখার নবনির্বাচিত আমীর এমদাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগরীর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, অর্থ সম্পাদক গোলাম মহসীন খান, শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বারী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে পদ্ধতিতে দায়িত্বশীল নির্বাচন করেন সেই পদ্ধতি পৃথিবীর আর কোন দেশে নেই। জামায়াতে ইসলামীতে রুকনদের প্রত্যক্ষ ভোটে আমীর নির্বাচন করা হয়। এখানে কেউ প্রার্থী না আবার সবাই প্রার্থী। রুকনরা সবাই প্রার্থী। আবার কেউ নিজের নিজেকে দিতে পারবেন না। আমার মনে হয় এমন গোছানো ইসলামিক দল বাংলাদেশে নেই।
তিনি আরো বলেন, আল্লাহর মেহেরবানীতে আমাদের দুইজন ভাইকে  দুটি থানায় দায়িত্ব দেয়া হয়েছে। এই দুইজন ভাই রুকনদের ভোটে নির্বাচিত হয়েছেন। ইসলামী আন্দোলনের দায়িত্ব কেউ চেয়ে নেন না। কারণ দায়িত্ব অনেক ভার। দায়িত্বের যথাযথ হক আদায় না করলে আল্লাহর তায়ালার সামনে কঠিন হিসাবের মুখোমুখি দাঁড়াতে হবে। আল্লাহ তায়ালা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার তৌফিক দান করুন- আমীন।

মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল এমরুল নব-নির্বাচিত গাঙ্গিনারপাড় সাংগঠনিক থানা আমীর এমদাদুল ইসলাম ও নতুন বাজার সাংগঠনিক থানা আমীর সুলতান মাহমুদ মোস্তাকিমকে  বাংলাদেশে জামায়ায়াতে ইসলামীর গঠতন্ত্র থেকে  নির্ধারিত শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের গাঙ্গিনারপড়া ও নতুন বাজার থানার দায়িত্বশীল রুকন ও কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন