শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীসহ দুই জনের মৃত্যু, চিকিৎসাধীন ৩৯ জন

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৯২৭ বার পড়া হয়েছে
মমেক, ছবি: ইন্টারনেট

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৯ জন ডেঙ্গু রোগী।

মৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার উদয়খালী এলাকার মঈজ উদ্দিনের মেয়ে সাজেদা খাতুন (৪৫) ও টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সংকরপুর এলাকার আ. রহমানের ছেলে আব্দুস সাত্তার (৫০)।

বৃহম্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকাল ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাজেদা খাতুন গত ২৭ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে ৩০ অক্টোবর রাত সোয়া ১১ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাজেদা খাতুন ডেঙ্গু জ্বর ছাড়াও ফুসফুসের ইনফেকশন রোগে ভোগছিলেন। আ. সাত্তার গতকাল ৩০ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে আজ সকাল ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডেঙ্গু জ্বর ছাড়াও তিনি কিডনির রোগে ভোগছিলেন।

তিনি আরও বলেন, হাসপাতালে মোট ৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মাঝে পুরুষ ৩৩ জন, ম‌হিলা ৫ জন, শিশু ১ জন। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২১ জন, ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন