বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

রমজান উপলক্ষে ফ্রি হাটে ব্যাগ ভর্তি সদাই

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৬৪৬ বার পড়া হয়েছে

হাঁটের দশটি স্টলে থরে থরে সাজানো নিত্যপণ্য সামগ্রী। শিম, বেগুন, আলু, তেল, পেয়াজ, লবণ, মাংসের মসলা, ডাল, চিনি, রসুন, ঝিঙ্গা, টমেটো, বাঁধা কপি, মরিচ, হাঁসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী। উপকার ভোগীরা যার যার পছন্দ অনুযায়ী নিচ্ছেন রোজার জন্য বাজার। এসব বাজার নিতে দিতে হচ্ছে না কোনো টাকা।

শুক্রবার (৮ মার্চ) বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের বিপরীতে এই ইভেন্টের আয়োজন করা হয়। ইভেন্টের আয়োজন করে বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামে স্থানীয় একটি সংগঠন।

বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ও সোহাগী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. আঃ গণি ফিতা কেটে ‘বিনামূল্যে বাজার বিতরণ’ এর উদ্বোধন করেন। দোকানে সাজানো খাদ্য সামগ্রী সেখান থেকে বিনা পয়সায় নিজের প্রয়োজনীয় সবজি নিতে পেরে খুশি এলাকার নিম্নআয়ের প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন। এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি অসহায় এই মানুষ গুলোর।

উল্লেখ্য, ২০২০ সালে সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকে করোনা মহামারী পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ঘরহীন মানুষকে ঘর উপহার দেয়া, ক্যান্সারে আক্রান্ত রোগীদের সহায়তা, শীতবস্ত্র, টিউবওয়েল বিতরণসহ বিভিন্ন সমাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আয়োজনে উদ্বোধন করে সোহাগী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. আঃ গনি বলেন, এমন উদ্যোগ আগে কখনো দেখিনি । তারা যে কার্যক্রম করেছে এতে অসহায় মানুষদের রমজান ভালো ভাবে কাটবে। এমন কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে।

বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, সংগঠনের সদস্যদের প্রচেষ্টায় সমাজের বৃত্তবানদের সহযোগিতায় অসহায় নিম্ন আয়ের এই মানুষ গুলোর পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

উপকার ভোগী সামছুন্নাহার (৪০) বলেন, কোনো টাকা ছাড়াই পরিবারের জন্য রমজানের বাজার কিনতে পেরেছি। কোন টাকা-পয়সা ছাড়া রমজানের বাজার পেয়ে অনেক ভালো লাগছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন