সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

রোকন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আবদুল হক

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে
মাওলানা আব্দুল হক

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম ইউনিয়নের লাঙ্গল শিমুল গ্রামের রোকন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মাওলানা মো. আবদুল হককে মনোনীত করেছে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
গত ১৯ জুন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক-এর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

নতুন সভাপতি মাওলানা আব্দুল হক আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদরাসার সুপার। শিক্ষা ও সমাজসেবায় তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং নিষ্ঠার জন্যই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন দায়িত্ব পেয়ে তিনি বিদ্যালয়ের শৃঙ্খলা ও মানোন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

কমিটিতে পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকছেদ আলীকে সদস্য সচিব এবং মো. আব্দুর রহমানকে অভিভাবক সদস্য ও আব্দুল হেলিম সাধারণ শিক্ষক সদস্য মনোনীত হয়েছেন। চিঠিতে আগামী ছয় মাসের মধ্যে এডহক কমিটিকে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন