সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন নতুন কমিটি

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটির ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক পদে সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি ও সদস্য সচিব পদে তানজীন চৌধুরী লিলির নাম ঘোষণা করা হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন  আহ্বায়ক সাবেক সংসদ সদস্য  নিলোফার চৌধুরী মনি সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর অ্যালামনাই ফ্লোরে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে পূর্বে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সভায় সর্বসম্মতিক্রমে সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিকে  আহ্বায়ক   ও তানজিন চৌধুরী লিলিকে সদস্য সচিব করে ৪১ বিশিষ্ট সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।  এছাড়াও  ১২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

আহ্বায়ক  ও সদস্য সচিব ছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম  আহ্বায়ক   পারভীন সুলতানা রাব্বী, নাজমুন নাহার নয়ন, শামীমা আরা স্বাতী, হালিমা খান লুচি, নূরজাহান খানম শান্তা, ড. সালাম আরজু কবিতা, নূরজাহান বেগম শিউলী, ব্যারিস্টার উর্মি রহমান, রেহানা কলি,  সদস্য হাসিনা মমতাজ, সদস্য (আইন)  মমতাজ মৌ, সদস্য (প্রচার),  মমতাজ লিপি, সদস্য (দপ্তর),  ইতি সূত্রধর, সদস্য বিথীকা বিনতে হোসাইন, ওয়াহিদা আঞ্জুম এলি, সেলিনা আক্তার, দিলরুবা আহমেদ, মোনালিসা শাহরিন, মিরানা, রিমা পারভীন, ফারহানা আক্তার লাকী, লাবণ্য বণ্যা, নুরুন্নাহার খান নিপু, নাসরিন সুলতানা ছুটি, রিনাত ফৌজিয়া রনি,  সেলিনা সুলতানা, জাহানারা বেগম হ্যাপী, উম্মে হাবীবা, শিল্পী রানী দত্ত, ফেরদৌসী বিনতে আলীম,  নূপুর রানী মন্ডল, কামরুন নাহার তারা, শাম্মী আক্তার, নাজমীন সুলতানা পপি, মনিকা মিত্র, লিপিকা মিত্র, জিনাত ফৌজিয়া রাখী, নাসিমা আক্তার, নুসরাত ইয়াসমিন সুমাইয়া।

১২ সদস্য বিশিষ্ট  উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- শামসুন নাহার হল প্রভোস্ট  অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী, অধ্যাপক ড. ফরিদা বেগম, সুলতানা ফেরদৌস আরা ডলি, মমতাজ শিরিন, সাইদা খানম আঙ্গুর, শাহীন আক্তার শিমুল, নিলুফার খানম নিলা, শাহীনূর ইসলাম মুন্নী, রাফেজা খাতুন লাইজু,  সুপ্রিয়া দাস, শিউলী আফসার, অধ্যাপক ড. শামীমা তাসনিম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব তানজীন চৌধুরী লিলি বলেন দ্রুত পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন