শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী

আমি এক অখ্যাত কবি – আ শ মামুন

আ শ মামুন
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৪০৩ বার পড়া হয়েছে
আ শ মামুন, ছবি- তারেক হোসাইন

আমি এক অখ্যাত কবি, তবুও করি কবিতায় প্রতিবাদ
আমি বিদ্রোহী কবির উত্তরসূরী সইনা অন্যায় অপবাদ।
আমি কুলি হতে পারি তবুও আমি এক মানব সন্তান
আমি আপনার বোঝা মাথায় তুলে বাঁচাই সেই সম্মান।
আমি মুচি হতে পারি তবুও কাজে লাগি প্রায় প্রতিদিন
আমি যত্নে জুতো পালিশ করে গায়ে মাখি কালির চিন্।
আমি হতে পারি এক ভ্যানগাড়ি ওয়ালা বইছি মালামাল
আমি গতকালইতো দামী সুকেশ পৌছালাম খুব সকাল
আমি রিকসাওয়ালা হতে পারি নেই বিশেষ আপনজন,
আমি আজ সকালে কোর্টে গেলাম তোমারই প্রয়োজন
আমি সামান্য এক ফেরিওয়ালা চা পান বিকিয়ে চলি
আমি চায়ের কাপে সেবিকা সেজে বিনীতভাবেই বলি।
আমি এক বাদামওয়ালা তোমাদের কাছে ছোটলোক,
আমি বাদাম বাদাম গান গেয়ে যাই মাছির মায়ের শোক
আমি কুলি, মুচি, ভ্যানগাড়িওয়ালা, রিক্সাওয়ালা মানুষ
আমি চায়ের কাপে ঝড় তুলে যাই বাদামে করি আপোষ
আমি তোমাদের সব কাজে আসি স্বীকার করো তবু
আমি কখনো আবার বাধ্যহয়ে বলি ক্ষমা করে দেন প্রভু
আমি মুটেমজুর যা-ই হইনা কেন আমারও একই রক্ত,
আমি যখন তখন রুখতে পারি করে প্রতিরোধ শক্ত।
আমি বিদ্রোহী হবো অন্যায় ঠেকাতে সত্য করতে জয়
আমি এখন আর পরোয়া করিনা লক্ষ কোটি সংশয়।

 

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন